News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিথ্যার ভিত্তিতে নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তোলার বিরোধিতা করবে কংগ্রেস: সোনিয়া গান্ধী
Image

মিথ্যার ভিত্তিতে নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তোলার বিরোধিতা করবে কংগ্রেস: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : কেন্দ্রীয় সরকার দেশের স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মত্যাগ এবং গৌরবময় অর্জনকে তুচ্ছ করতে আগ্রহী। ভারতীয় জাতীয় কংগ্রেস মিথ্যার ভিত্তিতে মহান জাতীয় নেতাদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিটি প্রচেষ্টার তীব্র বিরোধিতা করবে বলে স্পষ্ট জানালেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

সোমবার স্বাধীনতা দিবসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বার্তায় বলেন, রাজনৈতিক লাভের জন্য ঐতিহাসিক তথ্যের মিথ্যা ও ভুল উপস্থাপনের ভিত্তিতে গান্ধী-নেহেরু-প্যাটেল-আজাদের মতো মহান জাতীয় নেতাদের কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে। তার দল এ ধরনের প্রতিটি প্রচেষ্টার বিরোধিতা করবে।
উল্লেখ্য, সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত। এ কারণে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি অংশ নেননি। পতাকা উত্তোলন করেন দলের বরিষ্ঠ নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অম্বিকা সোনি। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা এদিন উপস্থিত ছিলেন।

সোনিয়া গান্ধী তাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতের উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যৎ কামনা করেছেন। তিনি বলেন, গত ৭৫ বছরে ভারত তার প্রতিভাবান ভারতীয়দের কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি সহ সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top