News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আজাদি কা অমৃত মহোৎসব’-এ মাতাল অসম, কড়া নিরাপত্তা বলয়ে গুয়াহাটি সহ গোটা রাজ্য
Image

আজাদি কা অমৃত মহোৎসব’-এ মাতাল অসম, কড়া নিরাপত্তা বলয়ে গুয়াহাটি সহ গোটা রাজ্য

গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা ভারত প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে। অসমে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার অক্লান্ত প্রয়াসে এই মহোৎসব পালন করছেন রাজ্যবাসী। এমতাবস্থায় স্বাধীনতা দিবসকে নিষ্কণ্টক করতে রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। ইতিমধ্যে রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত জানিয়েছেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ যাতে নির্ঝঞ্ঝাটে কাটতে পারে তার প্রতি তীক্ষ্ণ নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এছাড়া অসমে সব আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিএসএফ জানিয়েছেন তিনি।

উজান অসমে এনএসসিএন-এর সঙ্গে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে আলফা স্বাধীন। তাই স্পর্শকাতর ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর ইত্যাদি জেলায় আধা-সেনা ছাড়াও মোতায়েন করা হয়েছে অসম পুলিশের ব্ল্যাকপ্যান্থার। কোথাও কোথাও ভারতীয় সেনাকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। আলফা, এনএসসিএন-এর কষ়েকটি দল তিনসুকিয়া জেলার অরুণাচল প্রদেশ সীমান্তে প্রবেশ করার খবর পেয়ে সম্ভাব্য ঘন জঙ্গলে আধা-সেনা ও ব্ল্যাকপ্যান্থার অভিযান চালিয়েছে, জানিয়েছিলেন ডিজিপি মহন্ত।

এদিকে স্বাধীনতা দিবসে যে কোনও নাশকতা ঠেকাতে রাজধানী গুয়াহাটি-সহ রাজ্যের প্রায় সব প্রান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থান বিশেষে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তার খাতিরে স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় কার্যক্রমস্থল খানাপাড়া ময়দানে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে চারটি গেট৷ সংস্থাপন করা হয়েছে ১৫০-এর বেশি সিসিটিভি ক্যামেরা৷

এছাড়া রাজ্যের সদর পুলিশ দফতর থেকে প্রতিটি জেলা ও থানাকে নিরাপত্তার ওপর তীক্ষ্ণ নজর রেখে অতি সতর্ক থাকতে বলা হয়েছে। রাজধানী গুয়াহাটিতে যাতে কোনও সন্দেহজনক সন্ত্রাসী বা দুষ্কৃতী প্রবেশ করতে না পারে সেজন্য জলপথ, সড়কপথ, রেলপথের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। গত প্রায় সপ্তাহখানেক থেকে অসম পুলিশের বিভিন্ন দল ব্রহ্মপুত্র নদের উপর শরাইঘাটের পুরনো ও নতুন সেতুতে নজরদারি রেখেছে। এছাড়া বিভিন্ন ঘাট যেমন উত্তর গুয়াহাটির পারাপার ঘাট, পাণ্ডুঘাট, শুক্লেশ্বরঘাটে পুলিশ ও আধাসেনারা টহল দিচ্ছেন। পুলিশের পৃথক দল ব্রহ্মপুত্র নদে নৌকা সহযোগে টহল দিয়ে চলেছেন। নদীতে জল পুলিশ, ট্রেন ও রেলওয়ে স্টেশনে আরপিএফ-জিআরপিএস, ভূতল সড়কে আধাসেনা ও সাধারণ পুলিশ প্রতিটি যানবাহনে তল্লাশি করছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রতি লক্ষ্য রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেল গুয়াহাটি রেলস্টেশনে অতিরিক্তভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেশনে সর্বক্ষণ কুইক রেসপন্স টিমের নিরাপত্তারক্ষী পালা করে মোতায়েন করা হয়েছে। এই টিমে রয়েছেন সশস্ত্র আরপিএসএফ জওয়ানদের সাথে আরপিএফ-কর্মীরা। স্টেশনের প্রত্যেকটি শিফটে প্রায় ৩০ জন জিআরপিএস জওয়ান নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করছেন। সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে কামাখ্যা স্টেশন ও আশপাশ এলাকায়ও। কামাখ্যা স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নাশকতার আশঙ্কা রয়েছে এ ধরনের রেলস্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। রয়েছে পেট্রোলিঙের ব্যবস্থা। রেলস্টেশন, ট্রেন, প্ল্যাটফর্ম চত্বরে স্নিফার ডগ দিয়ে নাশকতাবিরোধী অভিযান চালানো হচ্ছে। কর্মক্ষম করা হয়েছে সিসিটিভি ক্যামেরাগুলিকে।

সমস্ত বড় স্টেশন ও ইয়ার্ডগুলোতে আগাম সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে স্টেশন আর ইয়ার্ডে গিয়ে গ্যাজেটেড অফিসাররা নজরদারি করেন। এছাড়া গুয়াহাটি মহানগরের দিশপুর, খানাপাড়া-সহ সব ব্যস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সোদা পোশাকের পুলিশ ও নিরাপত্তাকর্মী।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top