News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে রেল লাইনের পাশে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

শান্তিরবাজারে রেল লাইনের পাশে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৩ আগস্ট৷৷ কার্মী বাজার সংলগ্ণ এলাকায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ৷ শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত কার্মী বাজার সংলগ্ণ এলাকায় রেল লাইনের পাশে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷  পরবর্তী সময় এই বিষয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ী থানায় খবর দেওয়া হয়৷  ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলার মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷  বর্তমানে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷  মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷  অপরদিকে মহিলার মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top