News Flash

  • Home
  • দেশ
  • সস্ত্রীক বাসভবনে পতাকা উত্তোলন অমিত শাহের, তিরঙ্গা ওড়ালেন যোগী-পুষ্কর
Image

সস্ত্রীক বাসভবনে পতাকা উত্তোলন অমিত শাহের, তিরঙ্গা ওড়ালেন যোগী-পুষ্কর

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): “হর ঘর তিরঙ্গা” অভিযানের অঙ্গ হিসেবে নিজস্ব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে নিজের দিল্লির বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনল শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানের সূচনা করেছেন।

এদিন নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সমগ্র দেশবাসীর কাছে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করার আহ্বান জানিয়েছেন তিনি এবং ১৩ থেকে ১৫ আগস্ট নিজস্ব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন। টুইট বার্তায় তিনি জানান, “তিরঙ্গা আমাদের গর্ব। জাতীয় পতাকা ভারতীয়দের একত্রিত করে এবং অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ”হর ঘর তিরঙ্গা” আহ্বানে সাড়া দিয়ে নতুন দিল্লির বাসভবনে তিরঙ্গা উত্তোলন করেছি এবং আমাদের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, যাঁরা মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন।”
এদিন লখনউতে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেহরাদূনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top