News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির সফল বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে, আগরতলা স্মার্ট সিটি মিশনের তিনটি প্রকল্পের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির সফল বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে, আগরতলা স্মার্ট সিটি মিশনের তিনটি প্রকল্পের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট : আগরতলা শহরের উন্নয়নের পাশাপাশি রাজ্যের প্রান্তিক এলাকার বিকাশেও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্যরূপে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আজ আগরতলার এমবিবি কলেজ গেইটে আয়োজিত এক অনুষ্ঠানে আগরতলা স্মার্ট সিটি মিশনের তিনটি প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ যে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে তারমধ্যে রয়েছে আগরতলার মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ গেইট পর্যন্ত এমবিবি কলেজ রাস্তার উন্নতিকরণ, মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ গেইট পর্যন্ত ভূর্গভস্থ বিদ্যুতের ১১ কেভি এলটি লাইন বসানো এবং এমবিবি কলেজ যাওয়ার পথে ৩টি জলাশয়ের উন্নয়ন। এই তিনটি প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৫৫ লক্ষ টাকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্মার্ট সিটি মিশনের আওতায় আজ যে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হয়েছে সেইগুলির মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির সফল বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে। আগরতলা শহরের উন্নয়নে বাস্তবায়িত এই তিনটি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্মার্ট সিটি মিশনের অন্তর্গত মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ গেইট পর্যন্ত এমবিবি কলেজ রাস্তার উন্নতিকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাকে মডেল রাস্তারূপে রেখে আগরতলা শহরের অন্যান্য রাস্তাগুলিকে সেভাবে উন্নয়ন করা হবে। মুখ্যমন্ত্রী তার ভাষণে আগরতলা শহরে স্মার্ট সিটির অন্তর্গত রূপায়িত বিভিন্ন প্রকল্পের বর্তমান স্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, মাস্টারপাড়াতে ড্রেইনেজ পাম্প হাউজ এবং জল নিষ্কাশনের জন্য পাইপলাইনের কাজ এবং প্রতাপগড়ে পাম্পহাউজ ও জল নিষ্কাশনি ব্যবস্থার কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি জয়নগরে পাম্পহাউজ নির্মাণের কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, রানীর পুকুরের সৌন্দার্যায়নের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজ চলছে। প্রায় ৪০টি স্মার্ট বাস সেল্টার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। শিশু উদ্যানের উন্নয়নের কাজ চলছে। তিনি জানান, এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালের কাজ সম্পূর্ণ হয়েছে। এমবিবি কলেজ লেইকের সংস্কারের কাজও চলছে। তিনি আরও জানান, উজ্জয়ন্ত প্রাসাদ, প্রাসাদ সংলগ্ন এলাকার সংস্কার ও উন্নয়নের কাজ চলছে। প্লাস্টিক বর্জ ব্যবহার করে উইমেন্স কলেজ থেকে বোধজং চৌমুহনী পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজ করা হয়েছে। পাশাপাশি লিচুবাগান থেকে এয়ারপোর্ট পর্যন্ত চারলেইন রাস্তা তৈরি করা সহ বিভিন্ন প্রকল্প স্মার্ট সিটি মিশনে রূপায়িত হচ্ছে।

অনুষ্ঠানে দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপুর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সফল করে তুলতে এবং বীর যোদ্ধাদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানাতে ১৩ থেকে ১৫ আগস্ট প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, স্মার্ট সিটি মিশনে আগরতলা শহরের উন্নয়নে ১ হাজার কোটি টাকার বেশি ব্যয় করা হবে। তিনি বলেন, স্মার্ট সিটি মিশনের অন্তর্গত যে সমস্ত পরিকাঠামো উন্নয়ন হচ্ছে সেইগুলির রক্ষনাবেক্ষনে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সোসাইটি গঠন করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, আগরতলা শহরকে স্বচ্ছ শহররূপে গড়ে তুলতে বর্তমান রাজ্য সরকার সচেষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও নগরস্তরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিধায়ক ডা. দিলীপ দাস। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের মুখ্য কার্যনিবাহী আধিকারিক ড. শৈলেশ কুমার যাদব। অনুষ্ঠানে এছাড়াও আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা, আগরতলা পুর নিগমের কাউন্সিলার সুখময় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top