News Flash

Image

শিক্ষিকার চপেটাঘাতে গুরুতর আহত সহকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকলে এক শিক্ষিকার চপেটাঘাতে অপর শিক্ষিকা গুরুতরভাবে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

শুক্রবার বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকলে লঙ্কাকাণ্ড সংঘটিত হয়৷ স্কুল কর্মরত এক শিক্ষিকার চপেটাঘাতে অপর শিক্ষিকা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন৷ অসুস্থ হয়ে পড়া শিক্ষিকার নাম হাদুকরি জমাতিয়া৷ সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন৷ বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন৷ ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমা কলই বেশ কিছুদিন ধরেই অসংলগ্ণ ভাবে চলাফেরা ও কথাবার্তা বলছিল৷ পরিবারের তরফ থেকে তাকে চিকিৎসাও করানো হচ্ছে৷ মাঝে মধ্যেই বিদ্যালয়ে এসে ওই শিক্ষিকা অসংলগ্ণ কথাবার্তা  বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ৷ শুক্রবার স্কুল কর্তৃপক্ষ তার নিজ কক্ষে একটি বৈঠক করছিলেন৷ হঠাৎ টিচার কমন রুমে  হইচই শুনতে পেয়ে তিনি সেখানে ছুটে যান৷ গিয়ে জানতে পারেন হাদুকরি জমাতিয়াকে মানসিকভাবে অসুস্থ শিক্ষিকা ঝুমা কলই সজোরে চপেটাঘাত করেছে৷ তাতে সংজ্ঞা হারিয়ে ফেলেন শিক্ষিকা হাদুকরি জমাতিয়া৷ সঙ্গে সঙ্গে ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিষয়টি পুলিশকেও জানানো হয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানান বিষয়টি তিনি ঊর্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ বা স্কুল কর্তৃপক্ষকে কোন ধরনের পরামর্শ দেওয়া হয়নি৷ স্বাভাবিক কারণে স্কুল কর্তৃপক্ষের তরফে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি৷ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন মানসিকভাবে অনেকটাই অসুস্থ ঝুমা কলই৷ বিদ্যালয় চলাকালে প্রায় সময়ে অসংলগ্ণ কথাবার্তা বলে এবং নানা কার্যকলাপ সংঘটিত করে৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top