News Flash

  • Home
  • প্রধান খবর
  • বান্দায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জন, মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা যোগীর
Image

বান্দায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জন, মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা যোগীর

বান্দা, ১২ আগস্ট (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, উত্তর প্রদেশের বান্দায় নৌকাডুবির ঘটনায় এখনও খোঁজ পাওয়া যায়নি ১৭ জনের। শুক্রবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান, ওই ১৭ জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের দিকে যমুনা নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। ফতেহপুর থেকে মার্কা গ্রামে যাচ্ছিল নৌকাটি। ইতিমধ্যেই ৩ জনের দেহ উদ্ধার হয়েছে, তবে ১৭ জনের খোঁজ পাওয়া যায়নি।

ডিআইজি ভি কে মিশ্র জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও নিখোঁজ ১৭ জন, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। এসিএস (স্বরাষ্ট্র) অবনীশ অবস্থি জানিয়েছেন, নৌকার মাঝিকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজ ১৭ জনের খোঁজ চলছে।
এদিকে, নৌকাডুবির ঘটনায় মৃত ৩ জনের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকাজে গতি আনতে রমেশ নিশাদ ও রাকেশ সচন নামে দুই মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top