নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ প্রেমিকার বিয়ে সহ্য করতে না পেরে আত্মঘাতী এক বিবাহিত যুবক৷ এমনি দাবি মৃতের বাবার৷ মৃত যুবকের নাম কৃষ্ণ তাতি৷ তার বাড়ি গান্ধিগ্রাম এলাকায়৷ জানা যায় তার দুটি সন্তান রয়েছে৷ কিন্তু তারপরেও বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল সে৷ কিছু দিন আগেই ওই প্রেমিকার বিয়ে হয়ে গেছে৷ তার তাতেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে৷ জানা যায়, প্রতিদিনকার মত রাতে খাবার শেষ করে ঘুমাতে যায়৷ কিন্তু রাত প্রায় ৩টা নাগাদ সে ঘর থেকে বেরিয়ে যায় প্রাকৃতিক কাজে যাচ্ছে বলে৷ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তার স্ত্রী৷ কিন্তু সকাল প্রায় ৫টা নাগাদ খবর আসে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছ৷ খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য৷ ঘটনায় চাঞ্চল্য চরিয়ে পড়েছে এলাকায়৷

প্রেমিকার বিয়ে হওয়ায় আত্মঘাতী দুই সন্তানের বাবা
Tags:
Releated Posts
চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই; আহত স্বাস্থ্যকর্মী হাসপাতালে
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুলাই: চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণের চেইন ও নগদ টাকা…
(update)ভারী বৃষ্টির জেরে স্থগিত টিবিএসই-র ‘বছর বাঁচাও’ পরীক্ষা, ১৫ জুলাই নতুন দিন, চলতি মাসেই ফল প্রকাশের সম্ভাবনা
আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ত্রিপুরা মাধ্যমিক…
রাজ্যপালের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা…
ত্রিপুরার বস্ত্র, হস্তশিল্প ও রেশম শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার
আগরতলা, ১৩ জুলাই : ত্রিপুরার বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী…


















