নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ টঙ্গীবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ পাল চৌধুরী ভারতীয় জীবন বীমাতে কর্মরত৷ স্ত্রী জয়া পাল চৌধুরী৷ এলাকাবাসীরা জানায় জয়া পাল চৌধুরী প্রায় প্রতিদিনই মাদকাসক্ত হয়ে স্বামীর উপর অত্যাচার চালায় এবং মারধর করে৷ তাদের বিয়ের ১২ বছর হয়েছে৷ ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে৷ বৃহস্পতিবার সকালে একইভাবে মাদকাসক্ত হয়ে জয়াপাল চৌধুরী জয়দীপকে মারার জন্য দা এবং লাঠি নিয়ে দৌড়াচ্ছিল৷ তখন জয়দীপ তার ছেলেকে বিদ্যালয় থেকে আনার জন্য তৈরি হচ্ছিল৷ কিন্তু জয়ার হুমকি ও রনমূর্তি থেকে নিজেকে বাঁচাতে দরজার পেছনে রাখা একটি লাঠি নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে৷ এই লাঠির আঘাত জয়ার মাথার পেছনের দিকে পড়লে জয়া সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে৷ পুলিশকে খবর দিলে ধর্মনগর থানার পুলিশ বাড়ি থেকে জয়দীপকে গ্রেফতার করে নিয়ে আসে৷ ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে৷
2022-08-11

