News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৬,২৯৯; ভারতে ৫৩ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৮ শতাংশ
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৬,২৯৯; ভারতে ৫৩ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৮ শতাংশ

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও ওঠা-নামা করছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৮৭৯-তে পৌঁছেছে, বুধবার সারাদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৫ হাজার ০৭৬-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৫ হাজার ০৭৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৮ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৭৫ হাজার ৩৮৯ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২,০৭,২৯,৪৬,৫৯৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৮৭৯ জন (১.১৯ শতাংশ)। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৫৫,০৪১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৩ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৫৮ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচন: বিজেপির তিন প্রার্থী জমা দিলেন মনোনয়নপত্র

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনের জন্য…

ByBySandeep Biswas Jul 13, 2026

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান নিহত, আহত ৪

কোহিমা, ১৩ জুলাই(আইএএনএস) : নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলায় সোমবার শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান…

ByBySandeep Biswas Jul 13, 2026

পশ্চিমবঙ্গের নতুন জননিরাপত্তা আইন স্থগিতের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬’-এর বৈধতা…

ByBySandeep Biswas Jul 13, 2026

অযোধ্যা মন্দিরের অনুদান তছরুপ মামলায় এসআইটিকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ২০ জুলাই

নয়াদিল্লি, ১৩ জুলাই : অযোধ্যার রামমন্দিরে প্রাপ্ত অনুদান তছরুপের অভিযোগে গঠিত উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-কে তদন্তের…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top