News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে আবারও চুরি, ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ পুলিশের ভূমিকায়
Image

উদয়পুরে আবারও চুরি, ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ পুলিশের ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷  গোমতী জেলার উদয়পুরের এগ্রিকালচার চৌমুহনী এলাকায় গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ দোকানের পেছনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে প্রায় ১৬ লক্ষ হাজার টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷ প্রতিদিন চুরির ঘটনা বেড়ে চলেছে উদয়পুর শহর লাগোয়া এগ্রিকালচার চৌহমুনি এলাকায়৷ মঙ্গলবার গভীর রাতে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়৷ মুদি দোকানের মালিক নারদ চন্দ্র সাহা  জানান, বুধবার সকালে নিজ মুদি দোকানে এসে নারদ চন্দ্র সাহা  দেখতে পান তার মুদি দোকানের পেছনের দরজা ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে মোদি সামগ্রী নিয়ে চম্পট দেয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা বলে জানান দোকান মালিক৷ চুরির ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ এগ্রিকালচার চৌহমুনী গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে৷ এই চুরির ঘটনায় অন্যান্য বাজার ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের মধ্যে রাত্রে কালীন নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ এগ্রিকালচার চৌমুহনী এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top