News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় পিত্রাকামী ফুটবল ফাইনালে বৃহস্পতিবার আমলক কামি-কাইন্তা কামি

কিল্লায় পিত্রাকামী ফুটবল ফাইনালে বৃহস্পতিবার আমলক কামি-কাইন্তা কামি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। ফাইনাল ম্যাচ আগামীকাল। খেতাবি দখলের লড়াইয়ে আমলক কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি)। পিত্রা কামি স্কুল মাঠে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন টি টি এ এ ডি সি-‌র প্রাক্তন এম ডি সি কিশোর জমাতিয়া, কিল্লা ব্লকের বিডিও কমল দেববর্মা, গোমতি জেলা ক্রীড়া দপ্তরের সহকারি ক্রীড়া আধিকারিক ভারতী নিগম, বিপ্রহরি জমাতিয়া, বিশ্বজিৎ দেববর্মা, অন্নমনি জমাতিয়া এবং রথীন্দ্র লাল জমাতিয়া। ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখতে জোড় প্রস্তুতি নিয়েছে উদ্যোক্তারা। সাজিয়ে তোলা হয়েছে মাঠকে। এদিকে খেতাব জয় করতে দুদলই জোড় প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার দুই দলই শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে আমলক কামি মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top