News Flash

  • Home
  • দেশ
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৬,০৪৭; ভারতে ৫৪ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৯ শতাংশ
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৬,০৪৭; ভারতে ৫৪ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৯ শতাংশ

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বৃদ্ধি পেয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৮২৬-তে পৌঁছেছে, মঙ্গলবার সারাদিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৮ হাজার ২৬১-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৮ হাজার ২৬১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ২১ হাজার ৪২৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,০৭,০৩,৭১,২০৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৮২৬ জন (১.১৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৩৫,৬১০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫২ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.৯৪ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top