News Flash

  • Home
  • প্রধান খবর
  • চতুর্দশ উপরাষ্ট্রপতি পেতে চলেছে ভারত, বৃহস্পতিতে দ্বিতীয় সাংবিধানিক পদে ধনখড়ের শপথ
Image

চতুর্দশ উপরাষ্ট্রপতি পেতে চলেছে ভারত, বৃহস্পতিতে দ্বিতীয় সাংবিধানিক পদে ধনখড়ের শপথ

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): চতুর্দশতম রাষ্ট্রপতি পেতে চলেছে ভারত। ১১ আগস্ট, বৃহস্পতিবার দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন জগদীপ ধনখড়। প্রত্যাশিত ভাবেই দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট, ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। মার্গারেট আলভার প্রাপ্ত ভোট ১৮২।

৭২.৮ শতাংশ বৈধ ভোট পেয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন ধনখড়। জগদীপের জয়ের মার্জিন বিগত ৬-বারের উপরাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। এম ভেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হবেন জগদীপ ধনখড়। আইনজীবী হিসাবে কাজ করতে করতেই রাজনীতির আঙিনায় পা রাখেন ধনখড়। এবার দেশের দ্বিতীয় সাংবাধানিক পদে আসীন হতে চলেছেন তিনি।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top