News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই-পরিষেবা শুরু হতে যাচ্ছে জিবি পি হাসপাতালে
Image

ই-পরিষেবা শুরু হতে যাচ্ছে জিবি পি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷  ই-পরিষেবা শুরু হতে যাচ্ছে জিবি পি হাসপাতালে৷ সম্পূর্ন ডিজিটাল উপায়ে পরিষেবা প্রদান করা হবে সাধারন মানুষকে৷ রোগী ও তাদের আত্মীয় স্বজনদের সুবিধায় তৈরি হবে কেন্টিন৷ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷
কেন্দ্রীয় মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে সোমবার জিবিপি হসপাতালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ডাক্তাররাও৷ বৈঠক সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন গভর্নিং বোর্ডের মিটিং প্রতি ৩ মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হয়৷ যদিও এবার সাড়ে ৪ মাস পরে অনুষ্ঠিত হয়েছে৷ তিনি জানান মূলত আয়ুষ্মান ভারত প্রকল্পের অঙ্গ হিসেবে আয়ুষ্মান ভারত ডিজিটাল স্বাস্থ্য মিশনের মাধ্যমে আগরতলার জিবিপি হাসপাতালে ই – হাসপাতাল পরিষেবা গঠন করার চেষ্টা চালানো হচ্ছে৷ আগামী ১ বছরের মধ্যে ১০০ শতাংশ পেপার লেস অর্থাৎ ডিজিটাল উপায়ে জিবিপি হাসপাতালকে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ এছাড়াও আরো বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি হতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ 

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top