News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপ্লব দেবের পান দোকানের পরামর্শ কাজে লাগালেন কিশোর মজুমবাদর
Image

বিপ্লব দেবের পান দোকানের পরামর্শ কাজে লাগালেন কিশোর মজুমবাদর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ আগস্ট৷৷ সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঝটিকা সফরে আসেন চড়িলাম ব্লকের অন্তর্গত সুনামগঞ্জ বাজারে৷ সেখানে তিনি কিশোর মজুমদার নামে এক পান দোকানের মালিকের আহ্বানে সাড়া দিয়ে ছুটে আসেন৷ এখানে উল্লেখ্য মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিপ্লব কুমার দেব যখন যুবকদের অবসর না বসে থেকে পান দোকান দিয়ে বা ছোটখাটো ব্যবস্যা শুরু করার পরামর্শ দিয়েছিলেন৷ তখন বিরোধীরা এটা নিয়ে তুমুল সমালোচনা করেছিলেন৷ কিন্তু সুনামগঞ্জ বাজারের কিশোর মজুমদার বিপ্লব কুমার দেবের কথায় অনুপ্রাণিত হয়ে ১০হাজার টাকা খরচ করে একটা পানের দোকান দিয়ে বসেন৷ বর্তমানে প্রতিমাসে তিনি ১৪ থেকে ১৫ হাজার টাকা রোজগার করছেন৷ উনার পরিবারও স্বাচ্ছন্দে চালাচ্ছেন৷ অদম্য ও প্রবল ইচ্ছা শক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই যে অন্তরায় হতে পারে না তার অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত৷ যুব উদ্যোক্তা কিশোর মজুমদার কিছুদিন আগে সোসাইল মিডিয়ার মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জ বাজারে কিশোর মজুমদারের দোকানে আসার নিমন্ত্রণ জানান৷ আর সেই ডাকে ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কিশোর মজুমদারের দোকানের পানও খান, কিছুটা সময় দুজনের মধ্যে আলাপচারিতা হয়৷ এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন চড়িলামের কিশোর মজুমদার পানের দোকান এর মাধ্যমে আজ আত্মনির্ভর ৷ নিষ্ঠার সাথে সম্পাদিত প্রত্যেকটি কাজই সম্মানের৷ যুব উদ্যোক্তা কিশোর মজুমদারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণা৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top