News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারত বাঁচাও এর শ্লোগান তুলে বিলোনীয়ায় বামপন্থীদের গণমিছিল
Image

ভারত বাঁচাও এর শ্লোগান তুলে বিলোনীয়ায় বামপন্থীদের গণমিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ সংবিধান বাঁচাও, গনতন্ত্র বাঁচাও, বাঁচাও ভারত-এ আহ্বানে বামপন্থী বিভিন্ন গনসংগঠনের মিছিল সংঘটিত হয়েছে বিলোনিয়ায়৷ স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদাপনকে সামনে রেখে সংবিধান বাঁচাও,গনতন্ত্র বাঁচাও, বাঁচাও ভারত- এই লড়াইয়ের অঙ্গীকার বদ্ব হোন৷ এই আহ্বানকে সামনে রেখে সোমবার দুপুর ১২ টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে বামফ্রন্টের বিভিন্ন গনসংগঠনের ডাকে এক গর্জমান  মিছিল সংগঠিত হয়৷ মিছিলে ছাত্র, যুব, নারী,কৃষক, শ্রমিক, তপশিলি, প্রত্যেকটি গনসংগঠন তাদের সংগঠনের নির্দিষ্ট দাবির ব্যানার নিয়ে এ দিনের মিছিলে সামিল হয়৷ দ্রব্যমূল্য বৃদ্বি, শিক্ষার বেসরকারি করণ, নারী অধিকার খর্ব,শ্রম কোড বাতিল করা সহ আরো অন্যান্য দাবি নিযে তীব্র প্রতিবাদে সামিল হয বামপন্থী বিভিন্ন গনসংগঠন গুলি৷গনসংগঠনের বিভিন্ন রং এর পতাকা হাতে নিয়ে অসংখ্য নারী পুরুষ, যুব থেকে শুরু করে বিভিন্ন গনসংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত হয়৷মিছিলটি পুরাতন মোটরষ্ট্যন্ড, ব্যাংক রোড,এক নং টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে শেষ হয়৷সেখানে  সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত  আলোচনা রাখতে গিয়ে  স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট টেনে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভুমিকা নিয়ে বিস্তারিত ভাবে তুলে ধরেন৷ তিনি আরো বলেন ,স্বাধীনতার প্রাপ্তি ও প্রত্যাশার ব্যাবধান ঘোচাতে গণ মিছিলে সামিল হোন৷১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলন  ঐতিহাসিক আন্দোলন ৷সেই আন্দোলন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ মহিমা বহন করে এবং ১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময়ে স্বাধীনতার প্রাপ্তি প্রত্যাশা এই দুইয়ের ব্যাবধানে আজ ৭৫ তম স্বাধীনতা আমরা উদযাপন করব৷ তারই প্রস্তুতি চলছে গোটা দেশজুড়ে৷ এই গণমিছিলে স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে কমিউনিস্ট পার্টি যে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছিল তাদের প্রতিকৃতিকে সঙ্গে নিয়ে হয় মিছিল৷  মিছিলে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য দীপংকর সেন, নারী নেত্রী শেফালী মজুমদার, শ্রমিক নেতা বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা, প্রাক্তনযুব নেতা রিপু সাহা, কৃষক নেতা বাবুল দেবনাথ, নারী নেত্রী অনিন্দিতা সাহা সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top