News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের ডাকা বন্ধ শান্তিপূর্ণ ভাবেই অতিবাহিত
Image

কংগ্রেসের ডাকা বন্ধ শান্তিপূর্ণ ভাবেই অতিবাহিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷  ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে উত্তর ঊনকোটি এবং ধোলাই জেলা বনধকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি৷ বনধ অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে৷ ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে ঊনকোটি জেলার কৈলাশহরে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হয়েছে৷  সকাল থেকেই রাস্তাঘাট শুনশান৷ সুকল-কলেজ, অফিস-আদালত ,বাজার হাট সবকিছুই বন্ধ রয়েছে৷ কৈলাশহরের ঊনকোটি জেলা কংগ্রেস কর্মীরা সকাল থেকে বিভিন্ন জায়গায়  পিকেটিং করে৷ পাশাপাশি কৈলাশহর এয়ারপোর্ট সংলগ্ণ নাকা পয়েন্ট এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মীরা৷ পাশাপাশি এই বন্ধকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ নামানো হয়েছে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷  এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা,ত্রিপুরা প্রদেশ  এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়,  প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সহ কংগ্রেস কর্মীরা৷ মহকুমা পুলিশ আধিকারিকসহ পুলিশের পদস্থ আধিকারিকরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন৷ এখনো পর্যন্ত বনধকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলনি৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top