নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে উত্তর ঊনকোটি এবং ধোলাই জেলা বনধকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি৷ বনধ অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে৷ ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে ঊনকোটি জেলার কৈলাশহরে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হয়েছে৷ সকাল থেকেই রাস্তাঘাট শুনশান৷ সুকল-কলেজ, অফিস-আদালত ,বাজার হাট সবকিছুই বন্ধ রয়েছে৷ কৈলাশহরের ঊনকোটি জেলা কংগ্রেস কর্মীরা সকাল থেকে বিভিন্ন জায়গায় পিকেটিং করে৷ পাশাপাশি কৈলাশহর এয়ারপোর্ট সংলগ্ণ নাকা পয়েন্ট এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মীরা৷ পাশাপাশি এই বন্ধকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ নামানো হয়েছে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা,ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সহ কংগ্রেস কর্মীরা৷ মহকুমা পুলিশ আধিকারিকসহ পুলিশের পদস্থ আধিকারিকরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন৷ এখনো পর্যন্ত বনধকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলনি৷

কংগ্রেসের ডাকা বন্ধ শান্তিপূর্ণ ভাবেই অতিবাহিত
Tags:

















