News Flash

  • Home
  • দেশ
  • ভারতে প্রতিবাদ করা ও মতামত প্রকাশ বেআইনি, এফআইআর দায়েরের প্রেক্ষিতে বললেন রাহুল
Image

ভারতে প্রতিবাদ করা ও মতামত প্রকাশ বেআইনি, এফআইআর দায়েরের প্রেক্ষিতে বললেন রাহুল

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): শুক্রবারের আন্দোলনে গ্রেফতার হওয়া কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর দায়েরের বিরুদ্ধে শনিবার গর্জে উঠলেন রাহুল গান্ধী । এদিন তিনি বলেছেন, “ভারতে প্রতিবাদ করা ও মতামত প্রকাশ বেআইনি” ।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার গর্জে উঠেছিল কংগ্রেস। দিল্লিতে বিক্ষোভ-আন্দোলনের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ অনেক নেতাকেই আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও, বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। এর প্রেক্ষিতে শনিবার রাহুল গান্ধী বলেছেন, “আমাদের দেশে প্রতিবাদ করা বেআইনি, আমাদের মতামত প্রকাশ করা বেআইনি ৷ তাঁরা (বিজেপি) চাইলে যা খুশি তাই করতে পারে।” রাহুল গান্ধী এদিন সংসদে এসে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেওয়ার পর এই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেসের ৬৫ জন সাংসদ-সহ ৩৩৫ জনকে আটক করে দিল্লি পুলিশ। সেই বিক্ষোভ-আন্দোলনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ৩৩২ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top