News Flash

  • Home
  • দেশ
  • উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মোদী-মনমোহন, দ্বিতীয় সাংবিধানিক পদাধিকারীর শপথ ১১ আগস্ট
Image

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মোদী-মনমোহন, দ্বিতীয় সাংবিধানিক পদাধিকারীর শপথ ১১ আগস্ট

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিংও। শনিবার সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল পাঁচটা অবধি। সংসদ ভবনে প্রথমেই ভোট দেন প্রধানমন্ত্রী, এদিন হুইল চেয়ারে এসে ভোট দিয়েছেন মনমোহন সিং। এছাড়াও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জিতেন্দ্র সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজীব চন্দ্রশেখর প্রমুখ। ভোট দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম, ডিএমকে সাংসদ দয়ানিধি মারন ও তিরুচি শিবা।

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধীদের মনোনীত প্রার্থী মার্গারেট আলভার মধ্যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীকে ভোট দিয়ে নির্বাচিত করছেন সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। রাজ্যসভা ও লোকসভায় শাসকদলের এখন যা শক্তি, তাতে পাটিগণিতের সহজ অঙ্কেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের জয় নিশ্চিত। তবুও, আলভাকে সমর্থনের কথা জানিয়েছে শিবসেনা, আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চার মতো বিভিন্ন দল। গোপন ব্যালটে হচ্ছে ভোটগ্রহণ পর্ব। ভোটগ্রহণ শেষে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে শনিবারই, সংসদ ভবনে।

কে হতে চলেছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি তা জন্য যাবে শনিবারই। উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সংবিধান অনুযায়ী, তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখে ভোটগ্রহণ হচ্ছে। দেশের নতুন উপরাষ্ট্রপতি শপথ নেবেন আগামী ১১ আগস্ট।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top