News Flash

  • Home
  • খেলা
  • সম্রাটের অসাধারণ ব্যাটিং সংহতির জয়, শতদল পর্যুদস্ত
Image

সম্রাটের অসাধারণ ব্যাটিং সংহতির জয়, শতদল পর্যুদস্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। একা সম্রাটের কাছেই যেন হার মেনে যায় শতদল। ওপেনিংয়ে নেমেই সম্রাটের দুরন্ত ব্যাটিং নজর কেড়ে নিয়েছে। সম্রাটের মারকুটে ব্যাটিং সংহতিকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। টিসিএ আয়োজিত সদর আন্তঃ ক্লাব টি২০ সিনিয়র ক্রিকেট আসরের প্রথম দিনের খেলায় সংহতি ৯ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে শতদল সংঘকে। এমবিবি স্টেডিয়ামে বেলা পৌনে দুইটায় ম্যাচ শুরুতে টস জিতে সংহতি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শতদল সংঘ ১৭.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে আনন্দ বৈশ-এর ২০ রান সর্বাধিক ছিল। সংহতির অমিত আলী ২৫ রানে তিনটি উইকেট পায়। এছাড়া শাহরুখ হোসেন ও চিরঞ্জিত পাল পেয়েছে দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সংহতির ওপেনার সম্রাট সূত্রধর ৮৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। দেবদত্ত ১৪ বলে ১৮ রান পায়। সম্রাট ৩৬ বল খেলে ১২টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে নয়নাভিরাম ৮৩ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয়ী করার পাশাপাশি ম্যাচে সেরার খেতাবও ছিনিয়ে নেয়।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top