News Flash

Image

জয় দিয়ে শুরু জয়নগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। জয় দিয়ে দারুণ সূচনা জয়নগরের। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া তথা সদর ভিত্তিক সিনিয়র টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে জেসিসি তথা জয়নগর ক্রিকেট ক্লাব ২৮ রানের ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে মৌচাক ক্লাবকে। সকালের বৃষ্টিতে মাঠে জল লেগে থাকায় ম্যাচ শুরুতে কিছুক্ষন অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১৬ করা হয়েছিল। টস জিতে মৌচাক ক্লাব প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয়। জেসিসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে সীমিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার অর্কপ্রভ সিনহার ৪৪ রান এবং শাওন কুমার সিং-এর ৪২ রান উল্লেখযোগ্য। অর্কপ্রভ ২৭ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৪ রান পায়। শাওন ৩৬ বল খেলে দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ৪২ রান সংগ্রহ করে। সাহেব যুবরাজ সিং ১৩ বল খেলে তিনটি বাউন্ডারি সহযোগে ২৪ রান পেয়েছে।

মৌচাকের সুজিত দেবনাথ ও কিষান মুরাসিং দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক ক্লাব ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করতেই সীমিত ১৬ ওভার ফুরিয়ে যায়। শুরুর ব্যাটার্স-রা ব্যর্থ হলেও কিষান মুরা সিংয়ের অনবদ্য ব্যাটিং তাক লাগিয়ে দিয়েছে। কৃষাণ ৫১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জেসিসি-র যুবরাজ ৯ রানে দুটি উইকেট পেয়েছে। ব্যাটে-বলে চমক দেখিয়ে যুবরাজ পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top