News Flash

Image

জম্মু থেকে রওনা ১৭৪ জনের অমরনাথ যাত্রী

জম্মু, ৫ আগস্ট ( হি.স.) : জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শুক্রবার সকালে অমরনাথর তীর্থযাত্রার জন্য সবচেয়ে ছোট দলটি রওনা হয়েছে। আটটি গাড়ির মধ্যে এই ব্যাচে ১৭৪ জন তীর্থযাত্রী রয়েছেন।

এই ব্যাচ বালতাল এবং পাহেলগাম রুটে রওনা হয়েছে। ব্যাচে ১০১ জন পুরুষ, ৩৫ জন মহিলা, ২৮ জন সাধু এবং ১০ জন সাধ্বী রয়েছেন। এই ব্যাচ নিয়ে জম্মুর বেস ক্যাম্প থেকে এখনও পর্যন্ত ১,৫৬,৪৩২ জন তীর্থযাত্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বালতাল এবং পাহেলগাম রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা নির্বিঘ্নে চলছে। এ পর্যন্ত তিন লাখেরও বেশি ভক্ত বাবা অমরনাথকে দর্শন করেছেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top