নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সপ্তম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সমিতির অফিস কক্ষে৷ উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ মনোজ কান্তি দেব বলেন বিগত সরকারের আমলে রাজ্যের মানুষ রেশন সামগ্রী থেকে বঞ্চিত হতো৷ কিন্তু বিজেপি সরকারের আমলে এধরনের ঘটনা নেই বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী৷ উনার কথায়, বর্তমান সরকারের আমলে মানুষ আরো বেশি করে উপকৃত হচ্ছেন রেশন সামগ্রীর মাধ্যমে৷ এছাড়াও মন্ত্রী বলেন, গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রত্যেকটি রেশন দোকানে সরিষার তেল,সয়াবিন ইত্যাদি বিতবণ করা হচ্ছে৷ এছাড়াও রাজ্যে নতুন করে ২০০ টি রেশন দোকান খোলা হয়েছে যেগুলো মহিলা দ্বারা পরিচালনা করা হয়৷ অর্থাৎ গণবণ্টন ব্যবস্থায় মহিলা সশক্তিকরনকেও গুরুত্ব দিচ্ছে সরকার৷ তিনি এও দাবি করেন, এরাজ্যের গণবণ্টন ব্যবস্থা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো৷

ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সপ্তম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















