News Flash

  • Home
  • বিদেশ
  • যুদ্ধ থামাতে চিনের দ্বারস্থ জেলেনস্কি
Image

যুদ্ধ থামাতে চিনের দ্বারস্থ জেলেনস্কি

কিয়েভ-বেজিং, ৪ আগস্ট (হি.স.) : ইউক্রেনে যুদ্ধ থামাতে ‘শক্তিশালী’ চিনের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, “চিন একটি শক্তিশালী রাষ্ট্র। তাই রাজনৈতিক বা অর্থনৈতিক ভাবে রাশিয়াকে প্রভাবিত করতে সক্ষম চিন।”

আমেরিকার অস্ত্রে বলীয়ান হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মার্কিন জেভলিন মিসাইল ও হিমার রকেট রুশ ফৌজের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও যুদ্ধ থামাতে ‘শক্তিশালী’ চিনের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই প্রাক্তন সোভিয়েত দেশের সংঘাত যে আন্তর্জাতিক মঞ্চে অদ্ভুত ভূ-কৌশলগত সমীকরণ তৈরি করেছে তা জেলেনস্কির বয়ানেই স্পষ্ট। চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “চিন একটি শক্তিশালী রাষ্ট্র। একটি অত্যন্ত শক্তিশালী অর্থনীতি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও দেশটি। তাই রাজনৈতিক বা অর্থনৈতিক ভাবে রাশিয়াকে প্রভাবিত করতে সক্ষম চিন।” শুধু তাই নয়, বৃহস্পতিবার সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ থামাতে সরাসরি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন জেলেনস্কি। তাৎপর্যপূর্ণ ভাবে, এর আগে ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে ভারতের কাছে মদত চেয়েছিল কিয়েভ।

সম্প্রতি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চিন ও আমেরিকার সংঘাত চরমে পৌঁছেছে। আমেরিকার যুদ্ধবিমানের নিরাপত্তায় পেলোসির উড়ান তাইওয়ান ছেড়ে দক্ষিণ পাড়ি দেওয়ার পরেই সক্রিয় হয়েছে চিন। বুধবার বিকেলে বেজিংয়ের তরফে গোটা তাইওয়ান প্রণালীকেই বিপজ্জনক অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে বেজিংয়ের হস্তক্ষেপ চেয়ে পরোক্ষে ওয়াশিংটনের উপর চাপ বাড়িয়েছে কিয়েভ। সেই সঙ্গে রাশিয়ার উপর চিনা প্রভাব কাজে লাগিয়ে আলোচনায় আসতে চাইছেন জেলেনস্কি।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি তারা। লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র খুইয়ে গত এপ্রিলে সামরিক অভিযানের প্রথম পর্বে ইতি টানার কথা ঘোষণা করে রাশিয়া। পাশাপাশি, দোনবাস অঞ্চলে অভিযান তীব্র করে তোলে পুতিনের বাহিনী। ইতিমধ্যে মারিওপোল দখল করে ফেলেছে রুশ ফৌজ। দোনবাসে ইউক্রেনের শেষ ঘাঁটি সেভেরদোনেৎস্কও দখল করেছে পুতিন বাহিনী। কিন্তু এই যুদ্ধে তাদের বিস্তর ক্ষতি হয়েছে বলে খবর। সম্প্রতি আমেরিকা দাবি করেছে যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছে অন্তত ১৫ হাজার রুশ সেনার। আহত কমপক্ষে আরও ৪৫ হাজার।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top