News Flash

  • Home
  • দেশ
  • চলতি মাসেই রামানার অবসর, শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ইউ ইউ ললিত
Image

চলতি মাসেই রামানার অবসর, শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ইউ ইউ ললিত

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : চলতি মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা নিচ্ছেন এন ভি রামানা। বৃহস্পতিবার নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি ইউ ইউ ললিত-এর নাম সুপারিশ করেছেন প্রধান বিচারপতি এন ভি রামানা। দেশের ৪৯-তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ইউ ইউ ললিত। আগামী ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের ৪৯-তম প্রধান বিচারপতি নিয়োগ হতে চলেছে। সুপ্রিম কোর্টে এখন যে বিচারপতিরা রয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে প্রবীণ হলেন ললিত। অতি সম্প্রতি বিচারপতি ললিতের ঐতিহাসিক রায়ের মধ্যে ছিল তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করা। প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করলে তিনিই দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি বার থেকে একেবারে সর্বোচ্চ আদালতের বেঞ্চে উন্নীত হবেন।

১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্ম ইউ ইউ ললিতের। আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৮৩ সালে, বম্বে হাইকোর্টে। ১৯৮৫ সাল পর্যন্ত সেখানে সাফল্যের সঙ্গে কাজ করার পর তিনি দিল্লি চলে আসেন। ২০০৪-এর এপ্রিলে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হন। ২জি স্পেকট্রাম মামলায় তাঁকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁর আগে ১৯৭১ সালে দেশের ত্রয়োদশ প্রধান বিচারপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম সিক্রি। তিনিও একেবারে আইনজীবী থেকে প্রধান বিচারপতির আসনে বসেছিলেন। ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হবে, তার আগের দিনই বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top