News Flash

  • Home
  • দেশ
  • গুরদীপের সাফল্যে অভিভূত প্রধানমন্ত্রী, জানালেন কঠোর পরিশ্রমেই আসে অসামান্য
Image

গুরদীপের সাফল্যে অভিভূত প্রধানমন্ত্রী, জানালেন কঠোর পরিশ্রমেই আসে অসামান্য

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে দশ নম্বর পদক জিতেছে ভারত। ছেলেদের সুপার হেভিওয়েট (১০৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং। গুরদীপের এই সাফল্যে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন গুরদীপ সিংকে।

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গেই অসামান্য ফলাফল পাওয়া যায়, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতে গুরদীপ সিং তা দেখিয়েছেন। তিনি দেশের নাগরিকদের মধ্যে আনন্দের চেতনা বাড়িয়ে দিয়েছেন। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রসঙ্গত, গুরদীপ স্ন্যাচে ১৬৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২৩ কেজি, সব মিলিয়ে ৩৯০ কেজি ভার তুলে ব্রোঞ্জ পদক গলায় ঝোলান। ক্লিন অ্যান্ড জার্কে গুরদীপের ২২৩ কেজি এপর্যন্ত তাঁর ব্যক্তিগত সেরা। এটি ভারতের নতুন জাতীয় রেকর্ডও বটে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top