News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে অনির্দিষ্টকালের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা
Image

কৈলাসহরে অনির্দিষ্টকালের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ঊনকোটি জানার কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের কড়ইতলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ ২২দিন ধরে তালাবন্দী অবস্থায় রয়েছে৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনির স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই গ্রামবাসীরা কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ এব্যাপারে কোন হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের৷ প্রভাবশালী সি.পি.আই.এম পরিবারের মহিলা অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি হওয়াতে উনার মর্জি মাফিক সুকলে আসা যাওয়া করেন৷ এমনকি প্রতিমাসে একদিন কিংবা দুই দিন সুকলে আসেন৷ মাসের পর মাস সুকলের শিশুদের খিচুড়ি, ডিম, বিসুকট, কলা, মুড়ি ইত্যাদি থেকেও বঞ্চিত রেখেছেন৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চাদের পড়াশোনা থেকেও বঞ্চিত রেখেছেন৷ অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির এহেন কার্যকলাপে গ্রামের মহিলারা ক্ষুব্ধ হয়ে  সেন্টার তালাবন্ধী করে রেখেছেন৷ বাইশ দিন ধরে  সেন্টার তালাবন্ধী থাকলেও সেন্টারের দিদিমণির পাশাপাশি দপ্তরেরও কোনো ধরনের হেলদোল নেই৷ ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কড়ইতলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে৷ বিগত প্রায় দুই বছর কোভিড মহামারির জন্য সুকল বন্ধ থাকার পর থেকেই সুকলের দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্য প্রতিদিন সুকলে আসেন না বলেই গ্রামের মহিলারা জানান৷ সহজ সরল বাগান শ্রমিকের ছেলে মেয়েরাই এই  সেন্টারে  পড়াশোনা করে৷ শুধু তাই নয়, এলাকার গর্ভবতী মহিলাদেরও প্রোটিন যুক্ত খাবার সরবরাহ করছে না দিদিমণি৷  নিরুপায় হয়ে গ্রামের মহিলারা কড়ইথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টার অনির্দিষ্টকালের কালের জন্য তালাবন্ধী করে দেয়৷ গ্রামের মহিলারা আরও জানান যে, দপ্তরের পক্ষ থেকে সুপারভাইজার কিংবা সিডিপিও কেউই অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে যান না৷ বাইশ দিন ধরে লাগাতার অঙ্গনওয়াড়ী সেন্টার তালাবন্ধীর ব্যাপারে সিডিপিও এল দারলং-কে  জিজ্ঞেস করা হলে উনি প্রথমে এই ঘটনা জানেন বলে দায় এড়ানোর চেষ্টা করেন৷কোনো ধরনের সঠিক উত্তর দিতে পারেননি৷উনি এব্যাপারে তদন্ত করবেন বলেও জানান৷ কৈলাশহরের সমরুরপাড় কড়ইতলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনা করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর কাছে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top