News Flash

Image

তেজপুরের দুই মাদ্ৰাসা-ছাত্র নিখোঁজ, চাঞ্চল্য

তেজপুর (অসম), ৩ আগস্ট (হি.স.) : অসমে যখন একের পর এক জিহাদি গ্রেফতার হচ্ছে, ঠিক তখন তেজপুরের একটি মাদ্ৰাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে৷ এ ঘটনায় প্রশাসন সহ ওয়কিবহাল মহলে চাঞ্চল্য বিরাজ করেছে।

তেজপুর সদর থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে তাদের সুস্থ দেহে উদ্ধার করার আবেদন জানিয়ে একটি এজাহার দাখিল করেছে। দুই ছাত্রের নাম মুর্শাদুর রহমান (মুন) এবং আলহাজ মুর্শাদুর রহমান। ১৩ ও ১৪ বছর বয়সি দুই ছাত্ৰ গত তিনি বছর ধরে হায়াতুল উলুম মাদ্ৰাসায় অধ্যয়ণ করছিল। নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধার করতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এদিকে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, অসমে যখন জিহাদিরা প্রভাব বিস্তার করছে, সে সময় নাবালক দুই ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা সহজে নেওয়া ঠিক নয়। তবে পুলিশ এ ঘটনার সঙ্গে জিহাদি-যোগ রয়েছে বলে মনে করছে না।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top