News Flash

  • Home
  • বিদেশ
  • তাইওয়ানের নেতৃত্বকে কুর্নিশ ন্যান্সির; বললেন আমাদের সফর মানবাধিকার, নিরাপত্তার বিষয়ে
Image

তাইওয়ানের নেতৃত্বকে কুর্নিশ ন্যান্সির; বললেন আমাদের সফর মানবাধিকার, নিরাপত্তার বিষয়ে

তাইপেই, ৩ আগস্ট (হি.স.): তাইওয়ানের নেতৃত্বকে কুর্নিশ জানালেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের তাঁর সফর সম্পর্কে তিনি জানিয়েছেন, আমাদের সফর মানবাধিকার, অন্যায্য বাণিজ্য চর্চা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়। ন্যান্সি বলেছেন, জলবায়ু সঙ্কট থেকে ধরিত্রীকে বাঁচাতে কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সে বিষয়ে আলোচনার জন্য অপেক্ষায় আছি। আপনাদের নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই বিশ্ব তা স্বীকৃতি দেবে।

প্রসঙ্গত, চিনের হুমকি অগ্রাহ্য করেই তাইওয়ান সফরে গিয়েছেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের উদ্দেশে রওনা হন পেলোসি-সহ আমেরিকার কংগ্রেসের প্রতিনিধিদলের সদস্যেরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে বক্তব্য রাখার সময় ন্যান্সি বলেছেন, কীভাবে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব, তা জানতেই আমরা এখানে আপনাদের কথা শুনতে এবং আপনার কাছ থেকে শিখতে এসেছি। কোভিড সমস্যাকে সফলভাবে মোকাবিলা করার জন্য আপনাদের অভিনন্দন জানাই, যা স্বাস্থ্য, অর্থনীতি, নিরাপত্তা এবং পরিচালনের সমস্যা ছিল।

এদিন পরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করেলন ন্যান্সি। ন্যান্সির ভূয়সী প্রশংসা করে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছেন, ন্যান্সি পেলোসি সত্যিই তাইওয়ানের সবচেয়ে নিবেদিতপ্রাণ বন্ধুদের মধ্যে একজন।

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top