News Flash

  • Home
  • বিদেশ
  • তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ : সাই ইং-ওয়েন
Image

তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ : সাই ইং-ওয়েন

তাইপেই, ৩ আগস্ট (হি.স.): তাইওয়ানের রাজধানী তাইপেই-তে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করেছেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সির ভূয়সী প্রশংসা করে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছেন, ন্যান্সি পেলোসি সত্যিই তাইওয়ানের সবচেয়ে নিবেদিতপ্রাণ বন্ধুদের মধ্যে একজন। তিনি আরও বলেছেন, তাইওয়ানের প্রতি মার্কিন কংগ্রেসের দৃঢ় সমর্থন প্রদর্শনের জন্য তাইওয়ানে এই সফর করার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আরও বলেছেন, আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে সমুন্নত রাখব এবং প্রতিরক্ষার রেখা টিকিয়ে রাখব। একইসঙ্গে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের সঙ্গে ঐক্যের সঙ্গে সহযোগিতা ও কাজ করতে চাই। তাইওয়ানের প্রেসিডেন্টের কথায়, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ানকে আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করার জন্য আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি মূল স্থিতিশীল শক্তি হিসাবে পরিণত করব।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top