News Flash

  • Home
  • দেশ
  • প্রবল বৃষ্টি রাজস্থানে, মাটির বাড়ি ধসে মৃত ১
Image

প্রবল বৃষ্টি রাজস্থানে, মাটির বাড়ি ধসে মৃত ১

জয়পুর, ২ আগস্ট (হি. স.) : বর্ষার পর আবারও প্রবল বৃষ্টি শুরু হয়েছে রাজস্থানের একাধিক জেলা। টানা বৃষ্টিতে বিকানের জেলার ছাত্তারগড়ের ভান্ডসার গ্রামে একটি মাটির বাড়ি ধসে মৃত্যু হয়েছে একজনের।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ৩ আগস্ট থেকে মৌসুমী বায়ু আবারও সক্রিয় হবে। এর কারণে আগামী ২৪ ঘণ্টায় কোটা, আজমির, ভরতপুর, জয়পুর, বিকানের এবং যোধপুর বিভাগের কিছু জায়গায় ভারী থেকে আতিভারী বৃষ্টি হতে পারে। ৪ আগস্ট, কোটা বিভাগ এবং পার্শ্ববর্তী জেলাগুলির বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৫ আগস্টের মধ্যে, রাজ্যের বেশিরভাগ এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে।

ছাত্তারগড়ের এসএইচও জয় কুমার ভাদু জানান, সোমবার রাতে ভান্দসার গ্রামে টানা বৃষ্টির কারণে একটির মাটির বাড়ি ধসে মৃত্যু হয়েছে একজনের। ধসে চাপা পড়ে আহত হয়েছে আরও চারজন। স্থানীয়রাই ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। জয়পুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে পূর্ব ও পশ্চিম রাজস্থানের কিছু অংশে বর্ষা সক্রিয় হবে এবং আবার বৃষ্টি শুরু হবে। আবহাওয়া দফতরের মতে, জয়পুর, আজমির, আলওয়ার, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, দৌসা, ধোলপুর, জয়পুর, ঝুনঝুনু, কারাউলি, সওয়াই মাধোপুর, সিকর, টঙ্কে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top