News Flash

  • Home
  • খেলা
  • Footballers’ Association:ভেটারেন ফুটবলার্স সংস্থার উদ্যোগেক্রীড়া প্রশিক্ষণ সামগ্রী প্রদান
Image

Footballers’ Association:ভেটারেন ফুটবলার্স সংস্থার উদ্যোগেক্রীড়া প্রশিক্ষণ সামগ্রী প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। মাঠে ছড়িয়ে দিতে হবে ক্রীড়া সামগ্রী। এই ক্রীড়া সামগ্রীর আকর্ষণে ছেলে-মেয়েরা মাঠমুখো হবে। অতঃপর খেলোয়াড় উঠে আসবে তৃণমূল স্তর থেকে। রাজ্য ফুটবলের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রাক্তন ফুটবলাররা এ ধরনের এক দারুন উদ্যোগ গ্রহণ করেছেন। রাজ্য ফুটবলের উন্নতি কল্পে আজ, রবিবার বিকেলে ত্রিপুরা ভেটারেন ফুটবলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশালগড়ে মতিনগর পল্লী ক্রীড়া একাডেমীকে, মতিনগর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে খেলোয়াড়দের হাতে ফুটবল প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রাক্তন ফুটবলার এবং প্রখ্যাত কোচ বিমল কুমার রায়চৌধুরী, শুভেনজিৎ সিনহা, সুজিত ঘোষ, অনিমেষ দেব এবং সংস্থার সম্পাদক রঞ্জিত কুমার দেব প্রমূখ উপস্থিত ছিলেন। ফুটবল প্রশিক্ষণ সামগ্রী প্রদানের উদ্দেশ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছোট থেকে বড় সকল খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া প্রেমী মহলে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top