News Flash

  • Home
  • খেলা
  • Bindiyarani :ভারোত্তোলনে ফের পদক জয় ভারতের, রেকর্ড গড়ে রুপো পেলেন বিন্দিয়ারানি
Image

Bindiyarani :ভারোত্তোলনে ফের পদক জয় ভারতের, রেকর্ড গড়ে রুপো পেলেন বিন্দিয়ারানি

বার্মিংহাম, ৩১ জুলাই ( হি.স.) : কমনওয়েলথ গেমসের মীরাবাঈ চানুর হাত থেকে সোনা জয়ের পাশাপাশি আরও ৩টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এবার শনিবার মধ্যরাতে দেশের হয়ে চতুর্থ পদকটি পান বিন্দিয়ারানি দেবী।

মেয়েদের ৫৫ কিলো বিভাগে নতুন ইতিহাস গড়েছেন ভারতের বিন্দিয়া। ক্লিন এবং জার্ক বিভাগে গেমসের রেকর্ড গড়েছেন তিনি। যদিও শেষমেষ অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও রুপোর পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। এদিন স্ন্যাচিংয়ে বিন্দিয়ারানি তিনটি প্রচেষ্টায় সর্বোচ্চ ৮৬ কিলো ভারোত্তোলন করেন। সেই বিভাগের শেষে তৃতীয় স্থানে ছিলেন তিনি। এরপর ক্লিন এন্ড জার্ক বিভাগে তিনি তোলেন ১১৬ কিলো ওজন।
বিন্দিয়া ক্লিন এন্ড জার্ক বিভাগে প্রথমে ১১০ কিলো তুলেছিলেন। দ্বিতীয়বার তিনি ১১৪ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। শেষবার তিনি যখন ভারোত্তোলন করতে আসছেন তখন ছিলেন তৃতীয় স্থানে। অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সব মিলিয়ে গতকাল ভারোত্তোলনে চারটি পদক পেয়েছে ভারত। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সংকেত সারগর। এবং ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন গুরুরাজা পূজারি। তারপরই দেশের সোনার মেয়ে মীরাবাঈ চানু এনে দেন প্রথম সোনা। এই মুহূর্তে ভারত পদক তালিকায় রয়েছে অষ্টম স্থানে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top