News Flash

Image

Road Block:নাবালিকা ধর্ষণকান্ডে অভিযুক্ত অধরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ধর্মনগরে নাবালিকা ধর্ষণকান্ডে অভিযুক্ত অধরা৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের৷ যুবরাজনগরে নাবালিকা ধর্ষণের ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত রোষন উদ্দিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি ধর্মনগর মহিলা থানার পুলিশ৷ প্রতিবাদে সড়ক অবরোধ গ্রামবাসীদের৷ অবরোধকারীদের বক্তব্য ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের ৭২ ঘন্টা কেটে গেলেও ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ৷ এমনকি পুলিশ প্রশাসনের তরফে ধর্ষিতার পরিবারকে কোন সহযোগিতা পর্যন্ত করা হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের৷ 

অভিযুক্তকে অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে শনিবার গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে যুবরাজনগর মঙ্গলখালির মুল সড়কটি দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখেন৷ পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় ২ ঘন্টা পর অবরোধ মুক্ত হয় সড়কটি৷ উল্লেখ্য গত ২৮ জুলাই উত্তর জেলার যুবরাজনগর এলাকায় এক ৮ বছরের নাবালিকাকে রোষন উদ্দিন নামের বয়স ২২ এর এক যুবক তার নিজ পিসতুতো নাবালিকা বোনকে জঙ্গলে নিয়ে ধর্ষন করে৷ পরবর্তীতে ধর্ষিতা নাবালিকা রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে ঘটনা সম্পর্কে জানায়৷ নাবালিকা কন্যাটি বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ 

এদিকে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ জানানোর ৭২ ঘন্টা ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেলেও অভিযুক্ত রোষন উদ্দিনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ তাই পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা৷ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এ ধরনের নেক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসি হওয়া প্রয়োজন বলেও তারা দাবি করেছেন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top