News Flash

  • Home
  • খেলা
  • Cricket:অনূর্ধ্ব-১৯ সম্ভাব্য দল ঘোষিত
Image

Cricket:অনূর্ধ্ব-১৯ সম্ভাব্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। সম্ভাব্য দল ঘোষিত। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের জন্য বাছাইকৃত ৩৪ জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ আজ বাছাইকৃত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। ক্রমান্বয়ে বেশ কয়েকদিন প্রশিক্ষণ পর্বের শেষে ৩৪ জন ক্রিকেটারকে শর্টলিস্টেড করা হয়েছে। ২০২২-২৩ মরশুমে অনূর্ধ্ব ১৯ ত্রিপুরা দলের হয়ে খেলার জন্য। বাছাইকৃত খেলোয়ারদের আগামী ১ আগস্ট, সোমবার বেলা দুইটায় এমবিবি স্টেডিয়ামে প্রধান কোচ গৌতম সোম এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বাছাইকৃত ক্রিকেটাররা হলো – অরিজিৎ দেবনাথ, প্রীতম দাস, আনন্দ ভৌমিক, দুর্লভ রায়, তনয় মন্ডল, প্রিয়াংশ মিত্র, সপ্তজিৎ দাস, আরমান হোসেন, রাহুল সূত্রধর, স্পর্শ দেববর্মা, শ্রাবণ গোস্বামী, দ্বীপজয় দেব, নবারুণ চক্রবর্তী, রীব্রজিৎ দাস, আব্দুল কালাম, দেবরাজ দে, রাজদীপ দত্ত, নবব্রত শীল, আকাশ দাস, প্রীতম দেব, সৌরভ সাহা, আকাশ আচার্য, অর্কজিৎ দাস, রোহন বিশ্বাস, তথাগত চক্রবর্তী, দ্বীপ্তনু চক্রবর্তী, অর্কদ্যূতি দেব, করণ দে, দীপায়ন দাস, অর্কজিত পাল, প্রিয়াংশু দে, সম্রাট বিশ্বাস, সম্রাট দাস ও ধৃতিমান নন্দী। সাপোর্ট স্টাফরা হলেন- কোচ সুবল চৌধুরী, অনুপ কুমার দাস ও অনুপম দে; ফিজিও রাজন চৌধুরী, ট্রেইনার বাপি বিশ্বাস, ভিডিও এনালিস্ট শুভেন্দু ভট্টাচার্য।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top