News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রামকথা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, আশীর্বাদ প্রার্থনা করেছেন আধ্যাত্মিক গুরু মোরারী বাবুর
Image

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রামকথা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, আশীর্বাদ প্রার্থনা করেছেন আধ্যাত্মিক গুরু মোরারী বাবুর

আগরতলা, ৩০ জুলাই (হি. স.) : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হচ্ছে রামকথা অনুষ্ঠান। বিশ্বখ্যাত আধ্যাত্মিক গুরু মোরারী বাবু অনুষ্ঠানে রামচরিত মানসের আধ্যাত্মিকতার তাৎপর্য নিয়ে আলোচনা করছেন। সস্ত্রীক মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ রামকথা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী শ্রী সাহা আধ্যাত্মিক গুরু মোরারী বাবুকে রিসা, শাল চাদর দিয়ে সংবর্ধনা জানান এবং তাঁর আর্শিবাদ প্রার্থনা করেন। মোরারী বাবু মুখ্যমন্ত্রীকে তাদের ঐতিহ্যবাহী বস্ত্র দিয়ে শুভেচ্ছা জানান ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সমগ্র পৃথিবীর আধ্যাত্মিক জগতে মোরারী বাবু অতি সুপরিচিত নাম। ভারতীয় আধ্যাত্মিকতার ঐতিহ্যকে পৃথিবীর সকল মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। ত্রিপুরা রাজ্যের মাটি তাঁর আগমনে ধন্য হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন মোরারী বাবু এ রাজ্যের মানুষকে আধ্যাত্মিকতার আলোকে আলোকিত করার জন্য বার বার আসবেন। রাজ্যের মানুষের কল্যাণের জন্যও তিনি আধ্যাত্মিক গুরু মোরারী বাবুর নিকট প্রার্থনা করেন। পরে আধ্যাত্মিক গুরু মোরারী বাবু মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তাঁকে সেবার শক্তিতে বলিয়ান হয়ে রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার জন্য আর্শিবাদ করেন। গুরু মোরারী বাবু রাজ্যের মানুষ, প্রকৃতি, আতিথেয়তারও প্রশংসা করেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top