News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের গিরীশগঞ্জ-ফকিরাবাজার পূর্ত সড়ক সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

করিমগঞ্জের গিরীশগঞ্জ-ফকিরাবাজার পূর্ত সড়ক সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

করিমগঞ্জ (অসম), ৩০ জুলাই (হি.স.) : উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়াগ্রাম, বড়শিলা, সারংদেওপুর, মহিশাসন, সুতারকান্দি, মাইজগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের বেহাল পূর্ত সড়কগুলি সংস্কারের বিধায়ক বা সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী জনগণের। তাঁদের অভিয়োগ সরকারি উদাসীনতায় গিরীশগঞ্জ-ফকিরাবাজার পূর্ত সড়কটি মরণফাঁদে পরিণত হয়ে।

চলাচলের অনুপোযুক্ত সড়কের বেহাল দশা নিয়ে একাধিকবার বিভাগীয় ঊর্ধ্বতন আধিকারিকদের দ্বারস্থ হয়েও বিফল হন ভুক্তভোগী জনগণ। তাঁদের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছোটান স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বেহাল সড় সংস্কারের ব্যাপারে তাঁর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

তাঁদের বক্তব্য, মাত্র দু-বছর আগে এই সড়কের সংস্কারকাজ হয়েছিল। কিন্তু কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের হ‌ওয়ায় সড়কের মধ্যে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ নাগরিকদের সড়কে দিয়ে পায়ে হেঁটে চলা দুষ্কর হয়ে পড়েছে। ফকিরাবাজার থেকে গিরীশগঞ্জ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই পূর্ত সড়কের সিংহভাগ অংশের হাল বেহাল হয়ে পড়েছে।

ফকিরাবাজার থেকে বড়শিলা পর্যন্ত পূর্ত সড়কের হাল সবচেয়ে বেশি খারাপ। সড়কের সংস্কারকাজ চলাকালীন স্থানীয় সচেতন মানুষ কাজের গুণগত মান নিয়ে নানা অভিযোগ তুলেছিলেন। কিন্তু বিভাগীয় কর্মকর্তা সহ কাজের ঠিকাদার জনৈক মুহিবুর রহমান তাঁদের কোনও অভিযোগে কর্ণপাত করেননি। সড়কের সংস্কারকাজ অত্যন্ত নিম্নমানের হ‌ওয়ায় বছরের মধ্যেই সড়কটি চলাচলের অনুপোযুক্ত হয়ে ওঠে।
অন্যদিকে গিরীশগঞ্জ থেকে বড়শিলা পর্যন্ত সড়কের ব্ল্যাকটপিং উঠে গেছে। ব্ল্যকটপিং উঠে যাওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির এহেন অবস্থায় নয়াগ্রাম, বড়শিলা, সারংদেওপুর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ভুক্তভোগী হাজার হাজার জনগণের কথা চিন্তা করে গিরীশগঞ্জ-ফকিরাবাজার পূর্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top