News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টি হয়েই চলেছে কাশ্মীরে, উপত্যকায় জারি হলুদ সতর্কতা
Image

ভারী বৃষ্টি হয়েই চলেছে কাশ্মীরে, উপত্যকায় জারি হলুদ সতর্কতা

শ্রীনগর, ৩০ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে কাশ্মীর উপত্যকাজুড়ে। আগামী ২৪ ঘন্টাও জম্মু-কাশ্মীরের মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত ২৪ ঘন্টার মধ্যে কাশ্মীরের বেশিরভাগ অংশেই বিরামহীন বৃষ্টি হয়েছে, যেমন শ্রীনগর, বুদগাম এবং গাণ্ডেরবালের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কাশ্মীর থেকে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আগামী ২৪ ঘন্টা কাশ্মীরের আবহাওয়া মূলত এমনই থাকবে। কাশ্মীর উপত্যকায় জারি করা হয়েছে বর্ষণের হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা জম্মু-কাশ্মীরে মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অবধি জম্মু-কাশ্মীরে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জন্য ভূমিধস, আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top