News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ায় বহুতল ভবনে আগুন লেগে নিহত ৮, আহত আরও ৪জন
Image

রাশিয়ায় বহুতল ভবনে আগুন লেগে নিহত ৮, আহত আরও ৪জন

মস্কো, ২৯ জুলাই (হি. স.) : রাশিয়ার রাজধানী মস্কোতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন মারা গেছেন। শুক্রবার জানা গেছে, মস্কোর দক্ষিণ-পূর্ব জেলার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবনটির গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাতের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের পর ২০০ জনের বেশি মানুষকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়। রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধারকারী বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভবনটিতে ফায়ার এলার্ম নষ্ট হওয়ায় অনেকেই আটকা পড়ে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোগত ত্রুটির জন্য রাশিয়ান ভবনগুলো প্রায়ই অগ্নিকাণ্ড ও গ্যাস লিকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। 

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top