News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ৮ লাখের বেশি, মৃত্যু ১৮০০ জনের
Image

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ৮ লাখের বেশি, মৃত্যু ১৮০০ জনের

ওয়াশিংটন, ২৯ জুলাই (হি. স.) গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৫১৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৫২০ জনে। পাশাপাশি মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯১ জনের । এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৩ হাজার ৮৮২ জনে।

শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ১২২ জন। ব্রাজিলে মারা গেছেন ২৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৩০৭ জন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে এ দেশটি।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৫৯ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৯৪ জন এবং মারা গেছেন ১১২ জন। তাইওয়ানে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৯৭১ জন।

এছাড়া ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ১৯৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৪১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৫ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ১২৫ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ৩২ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৫ জন এবং মারা গেছেন ৭২ জন।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্টে ‘অভিবাসন ইস্যু’কে হাতিয়ার করছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার মধ্যেই অভিবাসন ইস্যুকে কাজে…

ByByTaniya Chakraborty May 13, 2026

হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে মার্কিন দূত, অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মা-র দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের সঙ্গে বাণিজ্যিক…

ByByTaniya Chakraborty May 12, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী আইনজীবীর উপর নিষেধাজ্ঞার অভিযোগ

ঢাকা, ১২ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী…

ByByTaniya Chakraborty May 12, 2026

ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন

ব্যাংকক, ১২ মে (আইএএনএস): থাইল্যান্ডের ফুকেটে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top