News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, টসে খেতাব, রাজারবাগ পি.সি-র দ্বিমুকুট জয়
Image

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, টসে খেতাব, রাজারবাগ পি.সি-র দ্বিমুকুট জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।।
দ্বিমুকুট জয় করলো রাজারবাগ প্লে সেন্টার। সিনিয়র আসরের পর জয় করলো টি-‌২০ ট্রফিও। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব টি২০ আসরে। ২৬ জুলাই টি -‌২০ ক্রিকেটের ফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ার পর বৃহস্পতিবার হওয়ার কথা ছিলো। কিন্তু এদিন সকাল থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে মাঠের বেশ কয়েক জায়গায় জমে যায় ফলে। নির্দিষ্ট সময় অপেক্ষার পরও ম্যাচ রেফারি এবং আম্পায়ারদ্বয় খেলা শুরুর পরিস্থিতি দেখেননি। নিয়মাবলীতেও ছিল রিজার্ভ ডে তে ম্যাচ পরিত্যক্ত হলে তা স্পিন অফ কয়েনের মাধ্যমে খেতাব বিজয়ীর নাম নির্ণয় করা হবে। কার্যত তাই হল। শেষে হয় স্পিন অফ কয়েন। তাতে রাজারবাগের পক্ষে বাসু দাস এবং বিবেক সঙ্ঘের পক্ষে রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। স্পিন অফ কয়েনে জয়লাভ করে রাজারবাগ প্লে সেন্টার। সিনিয়র লীগ ক্রিকেটের পর টি-টোয়েন্টি ট্রফি। উদয়পুরে সিনিয়র ক্লাবভিত্তিক ক্রিকেট আসরে দ্বিমুকুট জয়ের খেতাব রাজারবাগ প্লে সেন্টারের ঘরে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top