News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি হিংসা মামলা: পুলিশের দায়ের করা চার্জশিটের ওপর আজ শুনানি
Image

দিল্লি হিংসা মামলা: পুলিশের দায়ের করা চার্জশিটের ওপর আজ শুনানি

নয়াদিল্লি, ২৮ জুলাই ( হি.স.) : আজ দিল্লির রোহিণী আদালতে জাহাঙ্গীরপুর হিংসা মামলায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা চার্জশিটের শুনানি হবে। গত ১৬ এপ্রিল জাহাঙ্গীরপুরীতে একটি ধর্মীয় মিছিল চলাকালীন হিংসার ঘটনা ঘটে।

দিল্লি পুলিশের চার্জশিটে ৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন নাবালক। দিল্লি পুলিশ মহম্মদ আনসার এবং তাবরেজ আনসারিকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে নাম দিয়েছে। দিল্লি পুলিশ অস্ত্র আইনের বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৩৪, ১৮৬, ৩৩৩, ৩৩২, ৩২৩,৪৩৬, ১৪৭, ১৪৮, ১৪৯ এবং ৪২৭ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
আট অভিযুক্তের জামিনের আবেদনের শুনানির সময় আদালত জাহাঙ্গীরপুরীতে বেআইনি মিছিল বন্ধ না করার জন্য দিল্লি পুলিশকে তিরস্কার করেছিল। অতিরিক্ত দায়রা জজ গগনদীপ সিং বলেছিলেন, প্রাথমিকভাবে এটি পুলিশের ব্যর্থতা। আদালত দিল্লি পুলিশ কমিশনারকে তদন্ত করতে এবং দোষী অফিসারদের জবাবদিহি করার নির্দেশ জারি করেছিল।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top