News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:পুকুরে বিষ ঢেলে দেয়ায় মৃত্যু প্রায় তিনশ কেজি মাছের
Image

Tripura:পুকুরে বিষ ঢেলে দেয়ায় মৃত্যু প্রায় তিনশ কেজি মাছের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ পুকুরে বিষক্রিয়ার ফলে মৃত্যু প্রায় তিনশ কেজি মাছের৷ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছেন পুকুরের মালিক৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, সিপিআইএম খয়েরপুর অঞ্চল কমিটির সদস্য কাজল দাস গত শনিবার দিন শিলচরস্থিত নিজের বোনের বাড়িতে গেছিলেন৷ কিন্তু গতকাল তিনি বাড়ি ফিরে এসে দেখেন কে বা কারা তার পুকুরে বিষ ঠেলে দিয়েছে৷ যার ফলে পুকুরের সমস্ত মাছ মরে গেছে৷ ঘটনার খবর পেয়ে বুধবার পবিত্র কর ছুটে যান কাজল দাসের বাড়িতে৷ তিনি গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ 

তিনি বলেন, বাম নেতা কাজল দাসের পরিবার মাছ চাষের উপর নির্ভরশীল ছিলেন৷ প্রায় ৩০০ কেজি মাছের মৃত্যুতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কাজল দাস৷ এর আগেও একবার দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top