News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবিতে ডেপুটেশন দুগ্ধ উত্পাদক সমিতির
Image

সাত দফা দাবিতে ডেপুটেশন দুগ্ধ উত্পাদক সমিতির

আগরতলা, ২৭ জুলাই : ত্রিপুরা দুগ্ধ উৎপাদক সমিতির পক্ষ থেকে বুধবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অফিসের সামনে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেখান থেকে পাঁচ সদস্য প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।

ত্রিপুরা দুগ্ধ উৎপাদক সমিতির পক্ষ থেকে বুধবার ৭ দফা  দাবির ভিত্তিতে প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে সংগঠনের পক্ষ থেকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়।

আন্দোলন কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবেই দুগ্ধ উৎপাদকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আজ এই প্রতিবাদ বিক্ষোভ এবং অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হচ্ছে।

এ প্রসঙ্গে বলতে গিয়ে কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার দুধ উৎপাদক রয়েছেন। বিগত বামফ্রন্ট সরকারের আমলে দুগ্ধ চাষীদের উন্নয়নের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। গ্রামে গ্রামে কো-অপারেটিভ গড়ে তোলে উৎপাদিত দুগ্ধ গোমতিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে সব কিছু তছনছ হয়ে গেছে। দুগ্ধ উৎপাদকদের স্বার্থ সুরক্ষায় সরকার কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পবিত্রবাবু।

তিনি বলেন দুগ্ধ উৎপাদকদের স্বার্থ সুরক্ষায় সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে জন্যই দপ্তরের অধিকর্তার কাছে ডেপোটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বর্তমানে গোমতী থেকে আমরা যে দুধ নিচ্ছি তার গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন পবিত্রবাবু। তিনি বলেন, এখন গ্রাম অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ গোমতিতে আসছে না। বাজার থেকে নিম্নমানের পাউডার দুধ ক্রয় করে আমাদেরকে তা প্রক্রিয়াকরণ করে খাওয়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top