News Flash

  • Home
  • খেলা
  • Football:এস.এম কাপ ফুটবল, দক্ষিণ জেলা সম্পন্ন
Image

Football:এস.এম কাপ ফুটবল, দক্ষিণ জেলা সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। রাজ্য আসরে খেলার যোগ্যতা অর্জন করলো শান্তিরবাজারের চন্দ্রনাথ পাড়া স্কুল, বিলোনিয়ার মতাই স্কুল, সাব্রুমের শ্যামসিং স্কুল এবং বিলোনিযার মতাই স্কুল। দক্ষিণ জেলা অনূর্ধ্ব-‌১৪ এবং ১৭ সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। সোমবার বিদ্যাপীঠ মাঠে হয় আসর। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি ক্রীড়া আধিকারিক দেবাশিষ ভট্টাচার্য এবং দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব বাবুল চন্দ্র দেব। অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে শান্তিরবাজারের চন্দ্রনাথ পাড়া স্কুল ১-‌০ গোলে সাব্রুমের শ্যাম সিং স্কুলকে পরাজিত করে সেরা হয়েছে। বালিকা বিভাগে বিলোনিয়ার মতাই স্কুল ১-‌০ গোলে শান্তিরবাজারের চন্দ্রনাথ পাড়া স্কুলকে পরাজিত করে জেলার সেরা হয়। অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে সাব্রুমের শ্যামসিং স্কুল ১-‌০ গোলে বিলোনিয়ার বি কে আই ইনস্টিটিউটকে পরাজিত করে সেরা হয়। বালিকা বিভাগে বিলোনিয়ার মতাই স্কুল নূণ্যতম গোলে সাব্রুমের চাতকছড়ি স্কুলকে হারিয়ে দক্ষিণ জেলার সেরা হয়। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় খুশি বিভিন্ন মহকুমার ফুটবলাররাও।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top