News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন অমিত শাহ-র
Image

দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন অমিত শাহ-র

নয়াদিল্লি, ২৫ জুলাই ( হি.স.) : দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি বলেন, তার মেয়াদ ভারতের গর্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান।
এদিন হিন্দিতে তিনি টুইট করে লিখেছেন, ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে অনেক অভিনন্দন। আমি নিশ্চিত আপনার মেয়াদ দেশের গর্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আজকের ঐতিহাসিক দিনটি গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে প্রতিটি বিভাগের ক্ষমতায়ন এবং ‘অন্ত্যোদয়’-এর একটি চমৎকার উদাহরণ।

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Releated Posts

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top