News Flash

  • Home
  • প্রধান খবর
  • High Court:দুর্নীতি ধামাচাপা দিচ্ছে এসএসকেএম’! হাইকোর্টে বিস্ফোরক ইডি
Image

High Court:দুর্নীতি ধামাচাপা দিচ্ছে এসএসকেএম’! হাইকোর্টে বিস্ফোরক ইডি

কলকাতা, ২৪ জুলাই (হি.স.): চিকিৎসার নামে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে এসএসকেএম হাসপাতাল ! হাইকোর্টে বড় অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র আইনজীবী এদিন এও জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের তরফে ইডি-র সঙ্গে কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না। বরং কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের এসএসকেএম থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এত হাসপাতাল থাকতেও কেন এসএসকেএমে চিকিৎসার ছাড়পত্র পেলেন পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতের সেই রায়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে মামলার আর্জি জানায় ইডি। জরুরি ভিত্তিতে রবিবার বিকেলেই সেই মামলা শুনছে বিচারপতি বিবেক চৌধুরীরর বেঞ্চ। এদিন হাইকোর্টে শুনানি চলাকালে ইডির আইনজীবী এমভি রাজু বলেন, হাইকোর্টের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করা হচ্ছে। জোকা ইএসআই হাসপাতাল পার্থ চট্টোপাধ্যায়কে ‘ফিট’ সার্টিফিকেট দিয়েছে। তার পরেও কেন এসএসকেএম হাসপাতালেই যেতে হল রাজ্যের মন্ত্রীকে? প্রশ্ন তুলেছে ইডি।  
ইডির আইনজীবী আরও বলেছেন, চিকিৎসার নামে আসলে দুর্নীতিকেই ধামাচাপা দিচ্ছে এই হাসপাতাল। ইডির অফিসারদেরও হুমকি দেওয়া হচ্ছে। কোনওভাবেই কেন্দ্রীয় এজেন্সিকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ। অভিযুক্ত প্রভাবশালী বলেই এমনটা করা হচ্ছে বলে আদালতে জানিয়েছে ইডি।  
আদালতে ইডির আইনজীবী এদিন বলেন, ইডির হেফাজত এড়ানোর উদ্দেশ্যেই অসুস্থতার ‘নাটক’ করছেন পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ একটি হাসপাতালকে ‘ম্যানেজ’ করার চেষ্টা চলছে। এসএসকেএমে ঢুকে ‘ডনের মতো আচরণ’ করছেন পার্থ চট্টোপাধ্যায়, হাইকোর্টে তাও জানিয়েছে ইডি। অন্য হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য জোর সওয়াল করেছেন ইডির আইনজীবী। এখন দেখার এই মামলায় কী রায় দেয় উচ্চ আদালত।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top