News Flash

  • Home
  • খেলা
  • Football:এস.এম কাপ পশ্চিম আসর কাল মোহনপুরে সেরা হোলিক্রশ স্কুল
Image

Football:এস.এম কাপ পশ্চিম আসর কাল মোহনপুরে সেরা হোলিক্রশ স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। সুব্রত মুখার্জি কাপ ফুটবলের জেলা স্তরীয় আসর এখন জমজমাট।
পশ্চিম জেলা আসরে মোহনপুর সাব-ডিভিশন থেকে খেলার যোগ্যতা অর্জন করলো হোলিক্রশ স্কুল। সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-‌১৪ ফুটবলে। রাণীরবাজার স্কুল মাঠে ২৫ জুলাই হবে জেলা আসর। শনিবার হয় মোহনপুর মহকুমার আসর। মোহনপুর স্কুল মাঠে হয় টুর্নামেন্ট। তাতে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখায় চন্দন সেনের ছেলেরা। গতি, শক্তি এবং দক্ষতা সব বিভাগেই বিপক্ষ দলকে পেছনে ফেলে মহকুমার সেরার সম্মান পেয়ে যায় আগরতলার ঐতিহ্যবাহী বনেদী স্কুল হোলিক্রশ। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক মোহনপুর স্কুলকে ৩-‌০ গোলে বিধ্বস্ত করে হোলিক্রশ স্কুল। দলের পক্ষে গোল তিনটি করে হেনরি লাইফং, সন্দীপ এবং কাইরেং। দ্বিতীয় ম্যাচে লেফুঙ্গা স্কুলকে ২-‌০ গোলে পরাজিত করে মোহনপুর মহকুমার সেরা হয় হোলিক্রশ স্কুল। দলের পক্ষে গোল দুটি করে আদি এবং সাচলাং। ২৫ জুলাই হবে পশ্চিম জেলার আসর। দলীয় ফুটবলারদের পারফরম্যান্সে খুশি কোচ চন্দন সেন। তিনি বিশ্বাস করেন, জেলা আসরেও ভালো ফলাফল করবে ছেলেরা। রাজ্য আসরে উন্নীত করার মতো সাফল্য স্কুলের ছেলেরা পাবে বলে তাঁর প্রত্যাশা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top